দৌলতপুরের আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিকে ভুল চিকিৎসায় আবারও প্রসূতির মৃত্যু

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ভুল চিকিৎসায় আবারও এক প্রসূতির মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে লাভলী আক্তার কান্তা (৩৫) নামে ওই প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

দৌলতপুরের আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিকে ভুল চিকিৎসায় আবারও প্রসূতির মৃত্যু

এ ঘটনার পর পরই ক্লিনিক মালিক ও পরিচালক আব্দুল লতিব ক্লিনিক বন্ধ করে গা ঢাকা দিয়েছে নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে লাভলী আক্তার কান্তার সন্তান প্রসব করানো হয়। পরে প্রসূতির অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রক্ত শুন্যতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে গত শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পথে প্রসূতির মৃত্যু হয়। মৃত প্রসূতি লাভলী আক্তার কান্তা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আসাদ মিস্ত্রির স্ত্রী।

 

দৌলতপুরের আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিকে ভুল চিকিৎসায় আবারও প্রসূতির মৃত্যু

 

নিহতের স্বামী আসাদের অভিযোগ করে বলেন, আল্লারদর্গা বিশ্বাস’ ক্লিনিকে ভুল চিকিৎসায় আমার স্ত্রী মারা গেছে। একই ঘটনা এরআগেও ঘটেছে। ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যুতে তিনি সুষ্ঠ বিচার ও ক্লিনিক মালিকের শাস্তির দাবি করেন। ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আমার কাছে এ ধরনের অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

উল্লেখ্য অবৈধ ও অনুমোদনহীন আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একই ঘটনা বার বার ঘটলেও প্রশাসন শক্ত পদক্ষেপ না নেয়ায় ক্লিনিক মালিক পার পেয়ে যাচ্ছেন বলে ভূক্তভোগীদের অভিযোগ। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। এদিকে গতকাল শনিবার ওই ক্লিনিকে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।