ফটিকছড়িতে ‘মব’ সৃষ্টি করে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ‘মব’ সৃষ্টি করে  স্কুলছাত্র মো. রিহান উদ্দিন মাহিনকে (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা ও দুজনকে আহত করার ঘটনায় মামলা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে পাঁচজনের নাম উল্লেখ করে এ মামলা করেন নিহত কিশোরের মা খাদিজা বেগম। মামলায় এ ছাড়া অজ্ঞাতপরিচয় সাতজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন নোমান (২২) ও আজাদ (২৩)। তারা কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। এ মামলান অন্য আসামিরা হলেন, নাজিম উদ্দিন, তৈয়ব ও মহিউদ্দিন।

গত শুক্রবার (২২ আগস্ট) ভোরে স্থানীয় চেইঙ্গার ব্রিজ এলাকায় মাহিনসহ তিন কিশোর অবস্থান করছিল। এসময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণভয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলেও হামলাকারীরা তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর এনে বেধে রেখে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের বাড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, পূর্ব বিরোধের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে ওই কিশোরদের পেটানো হয়। গ্রেপ্তার দুজনকে শনিবার (২৩ আগস্ট) সকালে আদালতে পাঠানো হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।