রাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ ৫ জনের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরুর প্রথম দিন কেন্দ্রীয় সংসদে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে কেন্দ্রীয় সংসদে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে সজিবুর রহমান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে কাজী শাফিউল কালাম, সহকারী গেমস এবং স্পোর্টসবিষয়ক সম্পাদক পদে রিদুয়ানুল হক, মহিলাবিষয়ক সম্পাদক পদে নিশা আক্তার ও নির্বাহী সদস্য পদে স্বাধীন খন্দকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।