সুন্দরবনে বিশেষ অভিযানে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ

খুলনার কয়রায় সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড। তবে অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট বিকেল ৩টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত বিপুল পরিমাণ কাঁকড়া জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, উদ্ধার করা কাঁকড়ার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। পরে জব্দ করা কাঁকড়াগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা মুনতাসির ইবনে মুহসীন বলেন, ‘দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।