ধারের টাকা পরিশোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন

ধার করা প্রায় সাত লাখ টাকা পরিশোধ না করায় পদাবনতি দিয়ে নিহার রঞ্জন হাওলাদারকে পুলিশ সুপার থেকে অতিরিক্ত এসপি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২০ ও ২০২১ সালে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যুক্ত থাকাকালে ব্যক্তিগত প্রয়োজনে আবু বাক্কার সিদ্দিকের কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা ধার নেন নিহার রঞ্জন হাওলাদার। এরপর ১৪ দফায় (২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৭ এপ্রিল পর্যন্ত) ৬ লাখ ১৫ হাজার ২০০ টাকা ফেরত দেন তিনি। বাকি ৬ লাখ ৮৩ হাজার ৮০০ পরিশোধ করেননি। এ জন্য তার নামে বিভাগীয় মামলা হয়। একইসঙ্গে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

পরে ব্যক্তিগত শুনানির আবেদন করেন নিহার রঞ্জন হাওলাদার। শুনানিতে টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন তিনি।

সামগ্রিক বিবেচনায় ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) বিধি অনুসারে অসদাচরণের অভিযোগে একই বিধিমালার ৪(২)-এর উপবিধি (১)(ক) অনুযায়ী তিরস্কার দণ্ড দেওয়া হয় নিহার রঞ্জন হাওলাদারকে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।