রুমমেটকে ছুরিকাঘাত করে বহিষ্কার ডাকসু ভিপি প্রার্থী জালাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে রুমমেটকে ছুরিকাঘাতের দায়ে হল থেকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে মুহসীন হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, “এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থাও করা হবে। পাশাপাশি রমনা থানা পুলিশকে জানিয়ে মামলা দায়ের করা হবে।”

এর আগে রাত পৌনে ১টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে জালাল তার রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউলকে সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত রবিউল অভিযোগ করেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে শব্দ করতে থাকেন। ঘুমের ব্যাঘাতের কথা বলায় তিনি ক্ষিপ্ত হয়ে তাকে ‘অবৈধ’ ও ‘বহিরাগত’ বলেন এবং ছুরিকাঘাত করেন।

অন্যদিকে জালাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে দাবি করেন, অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বিরুদ্ধে আন্দোলনের কারণে তার রুমমেট রবিউল তাকে আঘাত করেছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।