আলমডাঙ্গায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো তরুণের, আহত ৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় হাটবোয়ালিয়া-গাংনী সড়কে এ ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় নিহত হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের সৌদিপ্রবাসী দুলাল মালিথার ছেলে সাঈদ আহমেদ সোয়াদ (১৮)।

আহতরা হলেন একই গ্রামের বাহাদুর (২২) ও সাগর (১৬) এই তিনজনই এক মোটরসাইকেলে ছিলেন, অপর মোটরসাইকেলে ছিলেন চুয়াডাঙ্গা সদরের রনি (২৫)। তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন।

আহতদের দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার জানান, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সোয়াদের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটবোয়ালিয়া থেকে গাংনীর দিকে যাচ্ছিল একটি সুজুকি জিএসএক্স এবং গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে আসছিল একটি পালসার এনএইচ। দুইটি মোটরসাইকেলেরই মধ্যে একটি বাইকের গতি বেশি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।