ঢাবির মুহসীন হল প্রভোস্টের পদত্যাগ নিয়ে যা বললেন প্রক্টর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ভিপি প্রার্থী হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী জালাল আহমেদ তার রুমমেটকে ছুরিকাঘাতে আহত করার পরপর‌ই মহসিন হল প্রভোস্ট ড. মোহাম্মদ সিরাজুল ইসলামের পদত্যাগের দাবি তুলেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিষয়টি নিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে হল প্রভোস্ট‌ও পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।’

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত তিনটার দিকে সাংবাদিকদের সঙ্গে সার্বিক বিষয়ে আলোকপাত করার সময় এ কথা জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীরা বিশেষ করে হল প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আমিও তা শুনেছি। তাদের চাপের মুখে প্রভোস্ট পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। তবে আমি মনে করি, শিক্ষার্থীরা যদি দিনের বেলায় উপাচার্য স্যারের কাছে গিয়ে তাদের দাবি-দাওয়া উপস্থাপন করে, সেটাই সবচেয়ে কার্যকর হবে। কারণ শিক্ষার্থীদের কথা শোনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

‌‘আজকের পরিস্থিতি যেহেতু উত্তেজনাপূর্ণ ছিল, তাই বিষয়গুলো নিয়মতান্ত্রিকভাবে তোলা দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই তাদের যৌক্তিক দাবির প্রতি সহানুভূতিশীল থাকবে।’

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।