আইপিএল থেকে অবসরের ঘোষণা অশ্বিনের

ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই ঘোষণা দেন।

তিনি লিখেছেন, ‘বিশেষ দিন এবং সেইজন্য বিশেষ একটি শুরু। সবাই বলে, প্রতিটি শেষের পরে একটি নতুন শুরু থাকে।

আমার আইপিএল ক্রিকেটারের সময় আজ সমাপ্ত হচ্ছে, কিন্তু বিভিন্ন লীগে খেলার মাধ্যমে খেলা অন্বেষণের সময় আজ থেকে শুরু হচ্ছে।’
‘আমি সেসব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই, যারা বছরের পর বছর আমাকে অসাধারণ স্মৃতি ও সম্পর্ক দিয়েছে এবং বিশেষভাবে আইপিএল ও বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞ। সামনে যা আছে, তা উপভোগ করতে ও সর্বোচ্চ কাজে লাগাতে আগ্রহী।’

২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক করা অশ্বিন আইপিএলে ২২১টি ম্যাচ খেলে ১৮৭টি উইকেট নিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ৮৩৩ রান করে ব্যাটিংতেও অবদান রেখেছেন তিনি। 
৩৮ বছর বয়সী অশ্বিন আইপিএলে ১৬ বছরে পাঁচটি দলকে প্রতিনিধিত্ব করেছেন। যার মধ্যে রয়েছে—চেন্নাই সুপর কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। ২০১০ এবং ২০১১ সালে চেন্নাইকে আইপিএল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।