জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিল নির্বাচন কমিশন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনুমোদনের পর যে কোনো সময় এ রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এক বৈঠকে বসেন। বৈঠকেই আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়।

এ নিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।’

এদিকে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার শুনানি আজ বিকেলে শেষ হওয়ার কথা। শুনানি শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আকতার আহমেদ সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করবেন।

এ বিষয়ে সচিব আকতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা ব্রিফিংয়ে আসব। তখন সীমানার শুনানির বিষয়টির পাশাপাশি এ বিষয়টিও (রোডম্যাপ) দেখা যাবে।’

এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে চার নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা বৈঠক করেন। সে বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, বিস্তারিত কর্মপরিকল্পনার বিষয়ে ইসি সচিব ব্রিফ করবেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।