নিখোঁজের চারদিন পর নির্মাণ শ্রমিকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার চার দিন পর এক নির্মাণ শ্রমিকের অর্ধ-গলিত মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে কলারোয়া উপজেলার কাজির হাট কলেজের সামনের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমরান হোসেন (২৭) কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি দুই কন্যাসন্তানের জনক এবং দুই স্ত্রীকে নিয়ে পারিবারিক বিরোধ ছিল।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাইফুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন এবং মঙ্গলবার (২৬ আগস্ট) তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

তিনি আরও জানান, বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।