অপারেশন থিয়েটারে রোগীকে নিয়ে নার্সের টিকটক ভিডিও ভাইরাল

নড়াইলের লোহাগড়া পৌরসভায় প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে টিকটক ভিডিও করছেন প্রিয়া নামের এক নার্স। 

বুধবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে করা টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনার।

টিপু সুলতান নামে এক ব্যক্তি ভিডিওতে মন্তব্য করেন, ‘একটা মহিলাকে সিজার করছে সে আছে অজ্ঞান অবস্থায়, আর তার সেলাই পেট এই ভাবে ভিডিও করে ছাড়ছে, ঐ বেয়াদোবের নামে মামলা করেন।’

রফিকুল ইসলাম নামে একজন মন্তব্য করেন, ‘প্রথমত তাকে এই পেশা থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত তাকে অন্যের শারীরিক (ইজ্জত) মা-বোনের সম্মান নষ্ট হওয়ার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত তাকেসহ ওই নার্সিং হোমের মালিকের আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে টিকটক ভিডিও বানিয়ে আপলোড করেছেন, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিবহির্ভূত। 

ক্লিনিক সূত্রে জানা গেছে, প্রিয়া নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তিনি উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের শরশুনা গ্রামের মোসাব শেখের মেয়ে।
এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে ক্ষমা চান।

অন্যদিকে প্রত্যাশা ক্লিনিকের মালিক সেলিম ভুল স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করে দিতে বলেন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ।

 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।