ভোররাতে কারওয়ান বাজারে সবজি কিনতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার ব্যবসায়ী

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক সবজি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে তাকে গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত মো. জামির (৩০) তেজগাঁও মডেল থানা এলাকার কাজীপাড়ার বাসিন্দা এবং পাইকারি সবজি ব্যবসা করেন।

জামিরকে হাসপাতালে নেওয়া কবির হোসেন জানান, রাত প্রায় তিনটার দিকে জামির পাইকারি সবজি কেনার জন্য কারওয়ান বাজারে যান। এ সময় সোনারগাঁও হোটেলের সামনে দাঁড়িয়ে থাকার সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত তার কাছে টাকা দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এই তথ্য নিশ্চিত করে জানান, ভোরবেলা রক্তাক্ত অবস্থায় ওই যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।