রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম মামলার শুনানি ৪ নভেম্বরে

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে হাইকোর্ট আপিলের অনুমতি দিয়েছেন। একইসঙ্গে পরবর্তী আপিল শুনানির জন্য আগামী ৪ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, আপিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি শেষে গত ৩০ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ রায়ের জন্য ৬ আগস্ট তারিখ নির্ধারণ করেছিলেন, যা পরে ৭ আগস্টে পিছিয়ে দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ ১৯৮৬ সালে ‘রুলস অব বিজনেস’-এর আওতায় ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (পদমর্যাদাক্রম) তৈরি করে। এতে সাংবিধানিক পদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিচে রাখা হয়েছে, এমন অভিযোগ তুলে ২০০৬ সালে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন রিট করে।

২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট ১৯৮৬ সালের (সংশোধিত) ওয়ারেন্ট অব প্রিসিডেন্সকে অবৈধ ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২০১১ সালে আপিল করে। ২০১৫ সালের ১১ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আপিলের রায় দেন।

আপিল বিভাগের রায়ে তিনটি মূল নির্দেশনা ছিল: ১. ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের কোনো বিরোধ দেখা দিলে সাংবিধানিক পদধারীরা অগ্রাধিকার পাবেন; ২. জেলা ও সমমানের জজরা সরকারের সচিবদের সঙ্গে ১৬ নম্বরে অবস্থান করবেন; এবং ৩. অতিরিক্ত সচিবরা জেলা জজদের পরবর্তী ১৭ নম্বরে অবস্থান করবেন।

পরে আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন রিভিউ আবেদন করে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।