কিশোরগঞ্জে মসজিদের সামনে ট্রাক্টর দুর্ঘটনা, চালক আহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে আশুতিয়াপাড়া প্রধান বাড়ি মসজিদের সামনে আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। মালবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয় এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ট্রাক্টরের চালক আহত হন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় সকাল হওয়ায় আশপাশে মানুষজন তেমন ছিল না। ফলে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

এলাকাবাসীর অভিযোগ, বেপরোয়া গতির কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নিয়ে বেপরোয়া ট্রাক ও ট্রাক্টর চলাচল বন্ধ করতে হবে।

তাদের আহ্বান—“প্রাণের চাইতে মূল্যবান কিছু নেই। তাই সবাইকে সচেতন হয়ে সাবধানে চলাচল করতে হবে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।