লাল টিশার্ট পরা ব্যক্তি নুরকে নন, অন্য কাউকে পেটাচ্ছিলেন : রিউমর স্ক্যানার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লাল/খয়েরী শার্ট পরা এক ব্যক্তিকে যাকে পেটানো হচ্ছিল, তিনি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নন বলে নিশ্চিত করেছে ফ্যাক্টচেকিং সাইট রিউমর স্ক্যানার।

 শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বিজয়নগরে সংঘর্ষের ঘটনার পর এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছিল।

শনিবার (৩০ আগস্ট) রিউমর স্ক্যানারের ফেসবুক গ্রুপে দেওয়া এক পোস্টে জানানো হয়, বিভিন্ন ভিডিও পর্যবেক্ষণ করে এটি নিশ্চিত হওয়া গেছে যে মারধরের শিকার ওই ব্যক্তি নুর নন। পোস্টে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের সময় নুর সিঁড়িতে বসে মার খাওয়ার কোনো সুযোগ পাননি। লাঠিচার্জের পর তিনি রাস্তায় লুটিয়ে পড়েন এবং তাকে সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পোস্টটিতে আরও বলা হয়, ভিডিওতে লাল শার্ট পরা ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। একটি ভিডিওতে সেনাবাহিনীর সদস্যদের তাকে জেরা করতে দেখা যায়। সেসময় ওই ব্যক্তি নিজেকে পুলিশ বলে দাবি করেন। অন্য একটি ভিডিওতে তাকে পুলিশের সঙ্গে এবং এক পর্যায়ে পুলিশের হেলমেট পরা অবস্থায় দেখা গেছে। তাই তিনি একজন পুলিশ সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে বলে রিউমর স্ক্যানার জানিয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।