নুরের ওপর হামলা নিয়ে ইশরাকের ফেসবুক পোস্ট

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, কোথাও কোথাও ফ্যাসিবাদের পুনর্জন্ম দেওয়ার চেষ্টা চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হতে হলো নুরকে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইশরাক এসব কথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘ সময় জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়েছেন নুর। কোটা সংস্কার আন্দোলন সূচনাকারীদের প্রধান নেতা ছিলেন এবং পরবর্তীকালে আওয়ামী লীগ বা ছাত্র লীগের হাতে বহুবার রক্তাক্ত হয়েছেন।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘সবশেষ জুলাই অভ্যুত্থানের সময় শেষের দিকে তাকে রিমান্ডে নির্যাতন করে যখন কেরানীগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়, তখন দুই কারারক্ষীর ঘাড়ে ভর করে হাঁটতে হয়েছিল।’

ইশরাক পোস্টে লিখেছেন, ‘আজ হাসিনা নেই কিন্তু কোথাও কোথাও হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্জন্ম দেয়ার চেষ্টা করা হচ্ছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আবারও নুরকে মৃত্যুর মুখোমুখি হতে হলো। সাহসী নেতা নুরের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করছি। আমিন।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।