রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে সাজ্জাদ হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একটি চাপাতি এবং একটি ভাঙচুর করা সিএনজি জব্দ করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) মোহাম্মদপুর থানাধীন বসিলার আরাম মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সাজ্জাদ ভোলার লালমোহন থানার গজারিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, কয়েকদিন ধরে ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে স্থানীয় বাসিন্দারা ত্যাক্ত-বিরক্ত। 
সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ায় গণপিটুনির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ জানান, সকাল সাড়ে  ৯ টার  দিকে ছিনতাইয়ের সময় উত্তেজিত জনতা সাজ্জাদকে ধরে ফেলে এবং তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।