তিন দফা দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)’র শিক্ষার্থীরা তিন দফা দাবি বাস্তবায়নে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।

রবিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেয় শিক্ষার্থীরা। কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নে এ বিক্ষোভ চলছে।

তাদের দাবিসমূহ- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। এ ছাড়া, কোন ডিপ্লোমাধারীরা তাদের নামের পাশে কৃষিবিদ লিখতে পারবে না।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।