পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান। নোটিশটি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বরাবর রেজিস্ট্রি ডাকযোগে এবং ইমেইলে প্রেরণ করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োগের জন্য সংবিধান সংশোধন ও নতুন আইন প্রণয়নের প্রয়োজন। পাশাপাশি, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো সময়মতো প্রস্তুতি নিতে পারে।

নোটিশে আরও বলা হয়েছে, যদি ১৫ কার্যদিবসের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে জনস্বার্থে রিট দায়ের করা হবে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনগণের ভোট যথাযথভাবে প্রতিফলিত হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায়, কমসংখ্যক ভোট পেয়ে প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন, তবে বিপুলসংখ্যক ভোট সংসদে প্রতিফলিত হচ্ছে না। এর ফলে ভোটের মর্যাদা লঙ্ঘিত হচ্ছে এবং সংসদে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটছে না।

পিআর পদ্ধতি বহু উন্নত গণতান্ত্রিক দেশে দীর্ঘদিন ধরে সফলভাবে চালু রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হল: সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।