নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধ নিহত

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নবীর আলী (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার (৩১ আগস্ট) ভোরে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নেপালদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নবীর আলী  রাজশাহীর জেলার বাঘা উপজেলার বাসিন্দা। তিনি নাটোর সদর দিঘাপতিয়া ইউনিয়নের ইসলাবাড়ী এলাকার জামাই।

স্থানীয়রা জানান, রাতে নেপালদীঘি গ্রামের মাদ্রাসা মাঠে নবীর আলীর গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে এলাকাবাসী। এ সময় তাকে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে ফেলে রেখে যায়। পরে ঘটনাস্থলেই মারা যান নবীর আলী।

নাটোর সদর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।