বাসচাপায় নারী নিহত, তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মরিয়ম বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা থেকে রংপুরগামী ‘শঠিবাড়ি এক্সপ্রেস’ নামের বাস পান্থোপাড়া এলাকায় মরিয়মকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মরিয়ম ওই এলাকার আব্দুল হামিদের মেয়ে।

বাস পৌর শহরের যানজটে আটকা পড়লে স্থানীয়রা চালক শফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় ক্ষুব্ধ জনতা বাসে ভাঙচুর চালিয়ে মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, ‘বাসের চালক পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।