একটি মহল ষড়যন্ত্র করে নির্বাচনী পানি ঘোলা করার চেষ্টা করছে: দুলু

রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘একটি কুচক্রী মহল নির্বাচনী পানি ঘোলা করার চেষ্টা করছে, তবে সব ষড়যন্ত্র রুখতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মীরা প্রস্তুত রয়েছেন।’

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, ‘দেশের রাজনীতিক ও গণতন্ত্রিক অধিকার হরণকালে মানুষের অধিকার ফেরাতে ৪৭ বছর আগে জন্ম হয়েছিল বিএনপির। অতীতের সব সংকটকালে ভূমিকা রাখার ঐতিহ্যের দল বিএনপি।’

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের ইতিহাসকে দেশ গঠনে যুদ্ধের ইতিহাস হিসেবে উল্লেখ করেন এবং আওয়ামী লীগের ইতিহাসকে পলায়নকারীর ইতিহাস হিসেবে মন্তব্য করেন।

দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা ও মহানগরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।