মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জেলা বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক লিটন গ্রুপ ও সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বারাদী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন—লিটন গ্রুপের মোস্তাক রাজা (৩৫) এবং সাইফুল গ্রুপের কবির (৩০), আরিফুল ইসলাম (৫৫) ও লিজন (৪৫)। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমঝুপি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানা জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ফেরার পথে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবা উদ্দীন আহমেদ বলেন, আমঝুপিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।