রাজধানীতে পুলিশ সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম, আটক ১০০

রাজধানীর আদাবরে পুলিশ সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় এ পর্যন্ত ১০০ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় তারা পুলিশের গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় এখন পর্যন্ত আটক ১০০ এর জনকে আটক করা হয়েছে।

এর আগে আল আমিন নামের এক পুলিশ সদস্যসহ তিন জনকে কুপিয়ে জখম করা হয়। আহত পুলিশ সদস্যকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান জানান, সোমবার রাতে ৯৯৯ এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায় একটি গাড়ি নিয়ে। চালক আল আমিন গাড়ির কাছে ছিলেন। এ সময় এক পক্ষের লোক এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।