সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে বেলা ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় তাকে একনজর দেখতে আদালত প্রাঙ্গণে ভিড় করেন উৎসুক জনতা।

২০২০ সালের ১৩ মার্চ দিবাগত রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালিয়ে চোখ বেঁধে তাকে তুলে নিয়ে যায় প্রশাসন। পুকুরের নামকরণ ও নানা অনিয়মের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা তাকে ডিসি অফিসে এনে নির্মম নির্যাতন চালান। পরবর্তীতে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।

কারামুক্ত হয়ে সাংবাদিক আরিফুল জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন, যা পাঁচ বছর ধরে চলমান। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পাওয়া সুলতানা পারভীন মঙ্গলবার স্থায়ী জামিনের আবেদন জানাতে আদালতে হাজির হন। তবে আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।