১৫৩ বোতল এ’স্কাফ সিরাপ, ১০ কেজি গাঁ’জাসহ যুবক আটক

হবিগঞ্জের মাধবপুরে ১৫৩ বোতল এ’স্কাফ সিরাপ ও ১০ কেজি গাঁ’জাসহ মো. আলমগীর মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে র‌্যাব-৯-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক আলমগীর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের মৃ’ত হিরন মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়ার ছায়েম রোডের সফকো স্পিনিং মিলের সামনে র‌্যাব অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন যুবক পালানোর চেষ্টা করলে তাদের একজনকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ১৫৩ বোতল এস্কাফ সিরাপ ও ১০ কেজি গাঁ’জা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির জন্য নিজের কাছে রেখেছিলেন। জব্দ করা মা’দকসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘মাদক নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।