ইসরায়েলে হুথির ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি বিদ্রোহীরা তেল আবিবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হুথি মুখপাত্র যাহিয়া সারি জানান, এই অভিযানে ব্যবহার করা হয়েছে দুই ধরনের ক্ষেপণাস্ত্র: প্যালেস্টাইন-২ ক্লাস্টার মিসাইল এবং জুলফিকার মিসাইল।

যাহিয়া সারির দাবি, হামলার ফলে লক্ষাধিক দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে এবং আমাদের দেশের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রথম জবাব হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

ইয়েমেনি মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে যোগ করেছেন, ইহুদি শাসন কখনোই নিরাপদ থাকবে না, তারা শান্তিও পাবে না। আগামী ধাপগুলোতে ইয়েমেনের সামরিক অভিযান আরও তীব্র হবে।

সূত্র: মেহের নিউজ

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।