ঝিনাইদহে ব্যবসায়ীকে খুন, কারণ লেখা ছিল দেয়ালে

ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে তোয়াজ উদ্দিন শেখ নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘরের দেয়ালে লেখা ছিল মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির কারণে তাকে হত্যা করা হয়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ  রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। স্ত্রী সন্তান না থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে কেউ আর তাকে জনসম্মুখে দেখতে পায়নি।

এদিকে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দেয়াল লিখন থাকলেও পুলিশ এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।