ডাকসু বানচাল করতে চাইলে ক্যাম্পাসে অস্তিত্ব থাকবে না: শিবিরের জিএস প্রার্থী ফরহাদ

কোনো ছাত্র সংগঠন ডাকসু ভোট বানচাল করতে চাইলে ক্যাম্পাসে তাদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সংসদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ।

নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কার বিষয়ে এক প্রশ্নে বুধবার তিনি বলেন, “ডাকসু যদি আপনি না দিতে চান, বানচাল করতে চান, আপনার অস্তিত্ব থাকবে না এখানে। ডাকসু হতে হবে, ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। ডাকসু যথাসময়ে হবে।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সমন্বিতভাবে একটা বিষয়ে একমত, ডাকসু সময়মত হতে হবে। সুতরাং ডাকসু হবে নিশ্চিত। আমি আশঙ্কা করছি না। ষড়যন্ত্র হতে পারে,, সেই ষড়যন্ত্র শিক্ষার্থীরা প্রতিহত করবে।”

হাই কোর্টের রায়ের পর শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত প্রতিক্রিয়া দেখার কথা তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের এই সভাপতি বলেন, “কেউ ষড়যন্ত্র করতে পারে, কেউ প্ল্যানড ষড়যন্ত্র করতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বতঃস্ফুর্ত প্রতিক্রিয়া আমরা গতকাল এবং পরশু দেখেছি, এই প্রতিক্রিয়া কিন্তু তৈরি করতে হয় না। এই প্রতিক্রিয়া থাকবে। কারণ ডাকসু সবার আত্মার সাথে মিশে গেছে।”

বুধবার ডাকসু আয়োজেনর সব বাধা কাটিয়ে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে, তাতে ‘কে জিতেছে আর কে হেরেছে’ এমন বিবেচনায় যাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সর্বোচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন মন্তব্য করে ফরহাদ বলেন, “সেটি ডাকসু বানচাল করার ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে, অনেক আলাপ এল, সে জায়গা থেকে ডাকসু যে হচ্ছে, সবকিছু কন্টিনিউ হচ্ছে, আমি শুকরিয়া জানাচ্ছি, সংশ্লিষ্ট যারা ন্যায়বিচার নিশ্চিতে সহযোগিতা করেছেন এবং ডাকসু যথাসময়ে হচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যাশাটি পূরণ হচ্ছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।