শুক্রবার, ৩১ই জুলাই ২০২৬, ১৬শে শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ই জুলাই ২০২৬, ১৬শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের

জাতীয়

বাইরের নয়, শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদরদপ্তরের আদেশ মানতে মাঠ প্রশাসনকে নির্দেশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ই সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

বাইরের নয়, শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদরদপ্তরের আদেশ মানতে মাঠ প্রশাসনকে নির্দেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও মাঠ প্রশাসনকে বাইরের কারও পরামর্শ না মেনে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদরদপ্তরের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এছাড়াও যারা ভোটের পরিবেশ নষ্ট করতে পারে, তাদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশনা দেয়। বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করার কথাও বলা হয়।

এই ভার্চুয়াল বৈঠকে সব জেলার ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজিসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে মূলত আসন্ন নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্গাপূজা নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বিভিন্ন নির্দেশনা দেন।

বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তার ভাষ্যমতে, আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা জানাতে বলা হয়েছে। ভোটকেন্দ্রে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা ব্যবস্থা রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত বছর সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপিত হয়েছে এবং এবারও সকলকে সতর্ক থাকতে হবে। পূজা কমিটির কোনো সদস্য বিতর্কিত হলে সে বিষয়ে আগে থেকে সংশ্লিষ্টদের জানাতে বলা হয়েছে।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা জানান, নির্বাচনের সময় ভোটকেন্দ্রের পরিবেশ যেন অন্য যে কোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণ হয়, সে ব্যাপারে আলোচনা হয়েছে। এখন থেকেই কেন্দ্র পরিদর্শন করে কোনো সমস্যা থাকলে তা সমাধানের ব্যবস্থা করতে বলা হয়।

বৈঠকের সূত্র জানায়, একজন ডিআইজি বলেন যে পূজার সময় অনেকে বাড়িতে আসেন এবং এ সময় জমি সংক্রান্ত পুরোনো বিরোধ মেটাতে প্রশাসনের কাছে যান। পূজার সময় জমি সংক্রান্ত ঝামেলা মেটাতে গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটলে তা ‘ভিন্ন খাতে’ প্রবাহিত হওয়ার ঝুঁকি থাকে। তাই এ ধরনের সমস্যা পূজার পরে বা অনেক আগে সমাধানের জন্য প্রশাসনকে অনুরোধ করার কথা বলা হয়।

একজন পুলিশ সুপার বৈঠকে পূজার সময় দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের ভাতা দেওয়ার দাবি জানান।

বৈঠক শেষে রংপুর ও ঢাকা বিভাগের তিনজন ডিসি নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেক জেলায় একটি পূজামণ্ডপে একাধিক কমিটি থাকায় বরাদ্দ দিতে জটিলতা হয়। একাধিক কমিটি গঠন রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর তদারকির কথা বলেন তারা, কারণ এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, বৈঠকে দুর্গাপূজা ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রাথমিক প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ঢাকা রেঞ্জের একজন এসপি বলেন, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনা মেনে মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে। এর বাইরে অন্য কারও নির্দেশনা মানার সুযোগ নেই। অন্যদের নির্দেশনা মানতে গেলে অনেক সময় ভুল বার্তা যেতে পারে। ভোটের পরিবেশ ঠিক রাখতে মাঠ প্রশাসনকে নিয়ে শিগগিরই আরেকটি বৈঠক হবে। সেই বৈঠকের আগে আমাদের কী কী বিষয়ে কাজ করতে হবে, সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা দেওয়া হয়।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে দেশের সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবহিত হয়। এর পরেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্গাপূজায় শান্তি বজায় রাখা এবং সংসদ নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি একগুচ্ছ নির্দেশনা দেন।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম বিভাগের একজন জেলা প্রশাসক জানান, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো উচিত। দুষ্কৃতকারীরা প্রত্যন্ত অঞ্চলের নিরীহ মানুষকে টাকার বিনিময়ে নাশকতার কাজে যুক্ত করার চেষ্টা করতে পারে। সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনীতিবিদদেরও দায়িত্ব আছে।

খবরওয়ালা/টিএসএন

মন্তব্য