জামায়াত আগামী নির্বাচনে ৩ সিটও পাবে না

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী তিনটিও সিট পাবে বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘায় আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদেশে আবু সাঈদ চাঁদ বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রাখতে হবে। তাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। আজ এই সমাবেশ প্রকাশ করে বাঘা বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।’

তিনি, ‘বিএনপির সঙ্গে ছিলেন বলে আমার নেত্রী খালেদা জিয়া আপনাদের ২২টি সিট উপহার দিয়েছিলেন। আজকে আপনারা যে চক্রান্ত করছেন এগুলোর কোনো কাজ হবে না। আপনাদের আবারও ডিমোশন হয়েছে, আগামীতে আপনারা ৩টি সিটও পাবেন না।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।