কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, গুলিবিদ্ধ ২

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, পথচারীদের কাছ থেকে জানা গেছে, রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় দুইজন হাতে গুলিবিদ্ধ হন।

এদিন সন্ধ্যা ৭টার পরপরই বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে গত ৩০ আগস্ট সন্ধ্যায়ও একই কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।