কুমিল্লায় বিএনপির দুই কেন্দ্রীয় নেতার বাগযুদ্ধ: গালাগাল ও হুমকি ভাইরাল

কুমিল্লায় বিএনপির দুই কেন্দ্রীয় নেতা জনপ্রিয়তা ও মনোনয়ন নিয়ে তীব্র বাগযুদ্ধে জড়িয়েছেন। একে অপরকে গালাগাল করছেন, চড়-থাপ্পড় মারার হুমকিও দিচ্ছেন। 

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া নাঙ্গলকোটে সমাবেশে বলেন,“চার থেকে পাঁচ দিন আগে একজন বেয়াদবের বাচ্চা নাঙ্গলকোটে আমার ভোট নেই বলে… তুই নিশ্চয়ই আওয়ামী লীগের মিটিংয়ে গেছিস। আওয়ামী লীগের মিটিংয়ে গিয়ে বিএনপির লোক খুঁজলে কীভাবে পাবিস?”

মোবাাশ্বের আরও বলেন,“নাঙ্গলকোটে আমার চারিত্রিক সার্টিফিকেট যে দেবে, তার চরিত্র আমার থেকে ভালো হতে হবে। রাজনীতিতে মেজর জেনারেল আমি, আর তুই শিশু। মনোনয়ন পাব না পেলে পাব না, তবে এ ধরনের বেয়াদবির কথা বললে কানে আর গালে ঠাসায় মারব।”

স্থানীয় বিএনপি কর্মীরা জানিয়েছেন, কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা শাখার আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের একটি মন্তব্যকে কেন্দ্র করে মোবাশ্বের এসব প্রতিক্রিয়া দিয়েছেন।

নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক নাজির আহমেদ বলেন,“এ ধরনের মন্তব্য বিএনপির জন্য কলঙ্কজনক। একজন এমপি পদপ্রার্থী কীভাবে এত নোংরা ভাষায় কথা বলেন? সাধারণ ভোটাররা আমাদের নিয়ে হাসি-ঠাট্টা করছে।”

মোবাস্বের এই প্রসঙ্গে বলেন,“যে আমার রাজনীতিতে ছোট সে যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমি এখনো বলি, তাকে ঠাসায় মারব। রাজনীতিতে মেজর জেনারেল আমি, যে কথা বলবে তাকে লেফটেন্যান্ট জেনারেল হতে হবে।”

বিএনপির কেন্দ্রীয় নেতা জাকারিয়া তাহের সুমন বলেন,“আমি এমন মন্তব্য করিনি। মোবাশ্বের প্রমাণ দেখান।”

সাব-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন,“শালীনতা বজায় রেখে কথা বলা উচিত। এ ধরনের অশালীন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।