রাজশাহীতে আজিজ ভান্ডারীর খনকা শরিফে হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে অবস্থিত আজিজ ভান্ডারীর খনকা শরিফে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজের পর এই ঘটনা ঘটেছে।

খানকার পীর আজিজুল ইসলাম অভিযোগ করেছেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত তিন দিনের অনুষ্ঠানের প্রথম দিনেই জামায়াত ও বিএনপির লোকজন স্থানীয় গ্রামবাসীকে উসকানি দিয়ে হামলা চালায়। এতে খনকা শরিফ সম্পূর্ণরূপে ভেঙে চুরমার হয়ে যায়। পীর আরও বলেন, পুলিশের উপস্থিতিতেও এই হামলা ঘটে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

একটি সূত্র জানিয়েছে, গোয়েন্দা সংস্থার পূর্ব সতর্কতার পরও পুলিশ হামলা এড়াতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আরএমপির মুখপাত্র এবং পবা থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

পীর আজিজুল ইসলাম অভিযোগ করেছেন, হামলা পূর্ব পরিকল্পিত ছিল এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।