সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের লামাবাজার থেকে মিলি দে (২৫) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাতে নগরীর লামাবাজারের ছায়ানীড় নামের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগানের মৃত মলয় কান্তি দের মেয়ে। তিনি তার মা সঞ্চিতা দের সঙ্গে লামাবাজারে থাকতেন এবং কাজিটুলা এলাকার ‘কিডস’ নামক একটি স্কুলের শিক্ষক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মিলির মা আত্মীয়ের বাড়িতে যান। রাতে ফিরে এসে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মিলি দের ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।

ওসি মো. জিয়াউল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।