বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে নাতনিকে ধর্ষণ, কাঠমিস্ত্রি গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় তিন বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৫৮) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। আবুল কালাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের আলতাব আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ আগস্ট সকাল ৭টায় ওই শিশু তার দাদির সঙ্গে বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় শিশুটির মা-বাবা বাড়ির বাইরে ছিলেন। প্রতিবেশী আবুল কালাম বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুটিকে তার নিজ ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

শিশুটি কাঁদতে থাকলে তার মা তাকে খুঁজতে গিয়ে আবুল কালামের বাড়িতে যান। ঘরের ভেতর কান্নার আওয়াজ শুনে দরজা ভেঙে তিনি মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় আবুল কালাম পালিয়ে যায়। পরে শিশুটিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সোমবার (১ সেপ্টেম্বর) শিশুটির বাবা বাদী হয়ে আবুল কালামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তিনি আরও জানান, আবুল কালাম এর আগেও এলাকার অনেক নারীর সর্বনাশ করেছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।