খুলনায় অস্ত্র-গ্রেনেডসহ যুবদল নেতা গ্রেপ্তার

খুলনায় অস্ত্র, গুল, সাউন্ড গ্রেনেডসহ কামরুজ্জামান টুকু নামের এক যুবদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের হাজী মালিক কবর স্থান এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শটগান, ৯ রাউন্ড কার্তুজ ও একটি স্মোক গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

আটক কামরুজ্জামান টুকু ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সদ্য সাবেক সভাপতি। তিনি তিনি ওই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

খুলনা লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, যৌথ বাহিনী তাকে আটকের পর আজ শনিবার সকালে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন বলেন, কামরুজ্জামান টুকু ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। আমরা দায়িত্ব গ্রহণের পর ওই কমিটি বিলুপ্ত করি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয় নিয়ে আলোচনা চলছে।
 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।