হাটহাজারীতে জশনে জুলুসের ঘটনায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারীতে জশনে জুলুসের গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাত থেকে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, শনিবার রাত ১০টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত উপজেলার মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল ও পাঁচজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ থাকবে। এ সময় কোনো ধরনের অস্ত্র বা বিস্ফোরক বহনও নিষিদ্ধ।

শনিবার রাত ৮টার দিকে জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের পর দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।