তেজগাঁওয়ে ঝটিকা মিছিল থেকে আটক আ.লীগের ৮ নেতা-কর্মীর রিমান্ড

রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতা-কর্মীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
 

পাশাপাশি আইনের সংস্পর্শে আসা এক কিশোরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আটজন হলেন কাফরুল থানা ছাত্রলীগের সদস্য মো. জিয়াউর রহমান, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য রুবেল হোসেন, আবদুর রহমান, মো. ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ, মো. মেহেদী হাসান হৃদয়, এ টি এম ওমর ফারুক ও মো. সজিব খান।

এর আগে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁদের সাত দিনের রিমান্ড চাইলে আদালত চার দিন মঞ্জুর করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, শনিবার দুপুরে নাবিস্কো মোড়ে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। পরে পুলিশ নয়জনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।

ডিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এর আগে শুক্রবারও ঢাকার বিভিন্ন জায়গায় দলটির ঝটিকা মিছিল থেকে আটজনকে আটক করা হয়েছিল।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।