ইতালিতে পাচারের জন্য বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজির বেশি কিটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকার টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে এই ভয়ংকর মাদক জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, পাচারকারীরা একটি নতুন কৌশল ব্যবহার করে টাওয়ালের মধ্যে রাসায়নিক পদ্ধতিতে ৬ দশমিক ৪৪ কেজি কিটামিন লুকিয়ে রেখেছিল, যা সাধারণ চেকিংয়ে ধরা পড়া প্রায় অসম্ভব।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বিপুল পরিমাণ এই মাদক ইতালিতে পাচারের পরিকল্পনা ছিল। এই চক্রটি দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক মাদক পাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।
খবরওয়ালা/টিএসএন



