নোয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম অ্যান্ড অ্যাপস) মো. ইব্রাহিম।

গ্রেপ্তাকৃতরা হলেন— বেগমগঞ্জ উপজেলার মৃত নুর আলম চৌধুরীর ছেলে মো. আজাদ (৩০) ও মৃত লেদু মিয়ার ছেলে মো. ইউসুফ (৪০)।

প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার  রাজগঞ্জ ইউনিয়নের বাইতুন নুর জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে  মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা সময় তাদের  গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।