কুয়ালালামপুরে মানব পাচার ও পতিতাবৃত্তির অভিযোগে ৩৮ বিদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি তিন তারকা হোটেলে অভিযান চালিয়ে ইমিগ্রেশন বিভাগ মানব পাচার ও পতিতাবৃত্তির অভিযোগে ৩৭ জন বিদেশিকে আটক করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে জালান ইপোহ এলাকায় এই অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান রবিবার (৭ সেপ্টেম্বর) জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং লাওসের মোট ৩৭ জন নারী ও পুরুষকে আটক করা হয়েছে। তাদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে।

প্রাথমিক তদন্তে জানা যায়, তাদের মধ্যে অনেকেই ভ্রমণ নথির অপব্যবহার করেছেন, অবৈধভাবে বসবাস করছেন অথবা তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। ইমিগ্রেশন বিভাগের দাবি, আটক ব্যক্তিরা হোটেলটিকে বিদেশি পতিতাবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন। গ্রাহকরা হোয়াটসঅ্যাপ বা সরাসরি গিয়ে ছবি দেখে পছন্দের নারী নির্বাচন করতে পারতেন এবং প্রতি ঘণ্টার জন্য ২৫০ থেকে ৪০০ রিঙ্গিত চার্জ নেওয়া হতো। ধারণা করা হচ্ছে, এই সিন্ডিকেট গত বছরের সেপ্টেম্বর থেকে সক্রিয় ছিল।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনসহ বিভিন্ন ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তে সহায়তার জন্য সাতজন স্থানীয় পুরুষকেও নোটিশ দেওয়া হয়েছে।

একই রাতে নেগেরি সেম্বিলানের নিলাই এলাকায় আরেকটি অভিযানে ২১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন ‘প্রাইমিস কেয়ারটেকার’ এবং বাকি ২০ জনকে পরিচারিকা হিসেবে কাজ করার সন্দেহে আটক করা হয়। তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।