‘হটাও ইউনুস, বাঁচাও দেশ, হাসিনা আসবে’ দেয়ালে দেয়ালে পোস্টারিং

রাজশাহী কলেজে ছাত্রলীগ দেওয়াল লিখন এবং পোস্টারিং করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত কিছু ছবি পোস্ট করা হয়।

ছবিগুলোর ক্যাপশনে লেখা ছিল, ‘রাজশাহী কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজের বিভিন্ন স্থানে দেয়াল লিখন কর্মসূচি’। পোস্ট করা ছবিতে দুটি পোস্টার দেখা যায়, যাতে লেখা রয়েছে, ‘শেখ হাসিনাতেই আস্থা; শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘ইউনুস হটাও, দেশ বাঁচাও’। এছাড়া দেওয়ালে লেখা হয়েছে, ‘জয় বাংলা, ইউনুস হটাও, হাসিনা আসবে’, রাশিক দত্ত, রাজশাহী কলেজ বিএসএল’।

এ ঘটনায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, রাজশাহী কলেজ ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও বিতর্কিত সংগঠন। তারা রাতের অন্ধকারে দেয়াল লিখনের মাধ্যমে ক্যাম্পাসকে অশান্ত করার চেষ্টা করছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, ছাত্রলীগ বৈধ ছাত্রসংগঠন নয়, তারা জনসমর্থন হারিয়ে এখন ভয়ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী জানান, তিনি একটি মিটিংয়ে আছেন এবং ঘটনাটি তার জানা নেই। তিনি বলেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।