জাকসু নির্বাচন: অমর্ত্য রায়ের প্রার্থিতা পুনর্বহালের দাবি শিক্ষক নেটওয়ার্কের

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা পুনর্বহালের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

রবিবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বহু বছর পর অনুষ্ঠেয় এই নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং প্রশাসনিক ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রতীয়মান হচ্ছে।

শিক্ষক নেটওয়ার্কের দাবি, গত ২৯ আগস্ট প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় অমর্ত্য রায়ের নাম থাকলেও ৬ সেপ্টেম্বর হঠাৎ তার প্রার্থিতা বাতিল করা হয়। এতে আইন ও গঠনতন্ত্র লঙ্ঘিত হয়েছে এবং প্রার্থীর আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ও শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী অমর্ত্য রায় নিয়মিত শিক্ষার্থী হিসেবে বিবেচিত হলেও নির্বাচন কমিশন একতরফাভাবে তার প্রার্থিতা বাতিল করেছে।

এদিকে প্রার্থিতা পুনর্বহালের দাবিতে রবিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জাকসু নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন।

খবরওয়ালা/আশ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।