খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৮ই সেপ্টেম্বর ২০২৫, ১১:৩ এএম
গাজীপুরের শ্রীপুরে এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় রাকিব (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
গ্রেপ্তারকৃত রাকিব শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) ওই যুবককে একমাত্র আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ওই নারী। ঘটনার পর থেকে আসামিকে ধরতে একাধিক স্থানে অভিযান চালায় পুলিশ। পরে খবর পেয়ে ওই দিন বিকালে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার একটি মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, ভুক্তভোগী ওই নারী বাড়িতে একাই বসবাস করেন। এ সুযোগে রবিবার ভোর ৪টার দিকে রাকিব কৌশলে নারীর বসতঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী ডাকচিৎকার শুরু করলে এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যায় রাকিব।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য