ডাকসুতে প্রার্থীতা প্রত্যাহার না করায় ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার

সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে ডাকসু নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার না করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরও ৬ নেতাকে তাদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিদ্ধান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের এজিএস পদে ওই হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অছিকুর রহমান জয় ও একই হল সংসদের সদস্যপদে হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য নাহিন নিয়াজ মাহি; মাস্টারদা সূর্যসেন হল সংসদের সাহিত্য সম্পাদক পদে ওই হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাব্বির আহমেদ সোহান; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)’র কার্যনির্বাহী সদস্য পদে হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জেভিয়ার হাসান; ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি পদে ওই হল শাখা ছাত্রদলের কর্মী (সাবেক দপ্তর সম্পাদক) সোহানুর রহমান সোহাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য পদে অমর একুশে হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. সিফাতুল ইসলাম নির্বাচন করায় তাদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বহিষ্কৃতদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।