রংপুরে ১০টি বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

রংপুরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। দর্শনা শুঁটকির মোড় এলাকার একটি বাউন্ডারি ঘেরা জায়গা থেকে এসব অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ওপর ভিত্তি করে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে নগরীর দর্শনা মডার্ন মোড় মহাসড়কের শুঁটকির মোড় এলাকা থেকে ১০০ গজ দক্ষিণে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা একটি বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে ১০টি একনালা বন্দুক  ৩৬ রাউন্ড কার্তুজ ও গুলি উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে অস্ত্রগুলো কোথা থেকে কারা নিয়ে সেখানে রেখেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

এ বিষয়ে তাজহাট থানার ওসি শাজাহান আলী জানান, অস্ত্রগুলো কারা নিয়ে রেখেছে সব তদন্ত করে দেখা হচ্ছে। দায়ীদের চিহ্নিত করে গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।