‘ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অসত্য অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ডাকসুর উদয়ন স্কুল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে অসত্য আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা শিবিরের প্রার্থীদের পক্ষে কাজ করছেন।

তিনি বলেন, আচরণবিধি মেনে আমরা ভোটকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে ছাত্রদলের বুথ বসিয়েছি। কিন্তু আমরা দেখছি শিবিরের কর্মীরা ভোটকেন্দ্রের কাছেই তাদের প্রচার চালাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ রয়েছেন।

এ সময় সুষ্ঠু ভোট আয়োজনের জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।