আপত্তিকর ভিডিওর জেরে চাকরি গেল বিএফআইইউ প্রধানের

অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তদন্তে সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের ঘোষণা দেয়।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়। এরপর সরকার তাঁর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়।

২০২4 সালের জানুয়ারিতে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা শাহীনুল ইসলাম। তিনি আওয়ামী লীগ সরকারের সময় বিএফআইইউর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে নিয়মিত অবসরে যান।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার আসার পর শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে ঋণ ও অর্থ পাচারের অনিয়মসহ অন্তত ১০ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়, যার সমন্বয় করছে বিএফআইইউ। এছাড়া আরও ২০০ ব্যবসায়ী গ্রুপও তদন্তের আওতায় আসে।

গত আগস্টের প্রথমার্ধে শাহীনুল ইসলামের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ১৮ আগস্ট তাঁকে ছুটিতে পাঠানো হয়। শেষ পর্যন্ত আজ তাঁর নিয়োগ বাতিল হলো।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।